তালামীযে ইসলামিয়ার বিভিন্ন শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা, মৌলভীবাজার শহর, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা ও মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
সংগঠনের মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মো: বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা সাধারণ সম্পাদক আহমদ জিসান জোসেফ, মৌলভীবাজার শহর সাধারণ সম্পাদক মো: শাহী উদ্দিন ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা সাধারণ সম্পাদক মুহিউদ্দিন তানজীম এর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মুফতি মো: শামসুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আব্দুল আলিম, সংগঠনের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাসির খান, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহ প্রচার সম্পাদক মাওলানা মো: শফিকুল আলম। প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন