মৌলভীবাজার পৌর বিএনপি সভাপতির মায়ের মৃ/ত্যুতে নাসের রহমানের শোক

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমানের মা মোছাম্মৎ সালমা বেগম (৯৫)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।
শুক্রবার ৩০ অক্টোবর দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালমা বেগম।
এদিন নাসের রহমান স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, সালমা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মতো তিনিও গভীরভাবে মর্মাহত।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন এই পুণ্যময়ী নারীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান নাসের রহমান। এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তিনি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।



মন্তব্য করুন