অলিউর রহমানের মায়ের মৃ/ত্যুতে সংসদ সদস্য শওকতুল ইসলামের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমানের মা সালমা বেগমের (৯৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
শুক্রবার ৩০ অক্টোবর দুপুর ১টার দিকে মৌলভীবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম বলেন, সালমা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মতো তিনিও গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য মহান আল্লাহর কাছে তাঁদের ধৈর্য ও শক্তি কামনা করেন।



মন্তব্য করুন