পৌর বিএনপির সভাপতির মায়ের মৃ/ত্যুতে, জেলা বিএনপির শোক প্রকাশ
October 31, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমানের মমতাময়ী মা সালমা বেগম (৯৫)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।
শুক্রবার ৩০ অক্টোবর দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
তাঁরা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আমিন।



মন্তব্য করুন