সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বানে মৌলভীবাজার পথসভা অনুষ্ঠিত

October 29, 2026,

স্টাফ রিপোর্টার : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে ৩০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ঢাকায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বানে ২৮ অক্টোবর বুধবার বিকালে মৌলভীবাজার চৌমুহনায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট মৌলভীবাজার জেলার পথসভা ও প্রচারপত্র বিলি অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মাসুক মিয়া এবং সঞ্চালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী।

বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর জহরলাল দত্ত, বাংলাদেশ জাসদ জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হারবি হেডেন প্রেন্টিস অপু, বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট মো: আবুল হাসান, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাসদ (মার্কসবাদী) জেলা সংগঠক সাদিয়া তাসনিম চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত প্রমুখ নেতৃবৃন্দ।

পথসভা শেষে শহরের ৩০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বানে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com