উসসের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের নির্বাচন সম্পন্ন

October 27, 2026,

স্টাফ রিপোর্টার : উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের নির্বাচন ২০২৬ উসস প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সন্ধ্যা ৬ টায়  অনুষ্ঠিত হয়েছে।

সাজিয়া শারমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মৌলভীবাজার জেলা সমাজ সেবা কার্যালয় উপপরিচালক মো: হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ঢাকা সমাজসেবা অফিসার (নিবন্ধন ও  নিয়ন্ত্রন শাখা) মো: নাসির উদ্দিন, উসস এর প্রতিষ্ঠাতা সদস্য মো: ফজলুর করিম ময়ূন, বিশিষ্ট শিক্ষাবিদ মায়া ওহায়েদ, উসস এর সাবেক চেয়ারম্যান চৌধুরী জেসমিন আরা।

আরও উপস্থিত ছিলেন উসস এর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আবদুল অদুদ, এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, উসস এর আজীবন সদস্য মৌলানা আব্দুল হেকিম, সমাজসেবক নুরজাহান সুয়ারা।

উসস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শওকত হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উসস এর অন্যান্য সদস্যবৃন্দ ও উসসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

২য় অধিবেশন নির্বাচন কমিশনার সৈয়দ হুমায়েদ আলী শাহীন এর পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এহসান চৌধুরী ও আনফাল চৌধুরী। নির্বাচনে কোন পদে একাধিক প্রাথী না থাকায় নিবাচন কমিশনার সৈয়দ হুমায়েদ আলী শাহীন বিজয়ীদের পদ ও নাম ঘোষনা করেন। উসসের নিবাহী বোর্ডের নির্বাচিত সদস্য হলেন, ১-চৌধুরী জেসমিন আরা চেয়ারম্যান ২-আব্দুল হেকিম ভাইস-চেয়ারম্যান ৩-আখলাকুল আম্বিয়া সাধারণ সম্পাদক ৪-নুরজাহান সুয়ারা সম্পাদক অর্থ ৫-সাজিয়া শারমীন সম্পাদক পরিকল্পনা ও বাস্তবায়ন ৬-শাহ আবদুল অদুদ সম্পাদক সমন্বয় ৭-জাবির হোসেন চৌধুরী সম্পাদক জনসংযোগ ও প্রচার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com