মৌলভীবাজারের ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

October 25, 2026,

স্টাফ রিপোর্টার : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মৌলভীবাজার জেলার ফাজিল ও কামিল মাদরাসাসমূহের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুজাফর খান।

২৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার হলরুমে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (অতিরিক্ত সচিব) শাহিনুর ইসলাম এবং সিলেটের সোবহানীঘাট ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কুতুবুল আলম। অধ্যক্ষদের পক্ষে বক্তব্য রাখেন, নয়াবাজার ফাজিল ডিগ্রি মাদরাসা, জুড়ীর অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। এ সময় মাদরাসার গভর্নিং বডির দাতা সদস্য ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো: শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মুফতি বশির আহমদ।

মাদরাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কাশেম ও সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম মাসুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামছুল হক, চান্দ্রগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শিব্বির আহমদ, রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হোসেন, উত্তর মুলাইম মল্লিক সরাই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: শামছুল ইসলাম, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহিদ, গাংকুল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউছুফ আলী, কমলগঞ্জ সফাত আলী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলাউদ্দীন, হিংগাজিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. গোলাম ছরওয়ার খান, রবিরবাজার দারুচ্ছুন্নাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জব্বার, সাতগাঁও সামাদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শহীদ আহমদ, বুদ্ধিমন্তপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম এবং মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন, মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আলীম ও মাওলানা আরমান আলী, মুহাদ্দিস মাওলানা কিবরুজ্জামান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা জুনেদ আহমদ, ইংরেজি বিভাগের প্রভাষক আসাদ, গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা নুরুল হক, ইবি প্রধান মাওলানা ওহিদুজ্জামানসহ মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুজাফর খান মাদরাসা শিক্ষার স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখে ইসলামের সকল অনুশাসন মেনে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদরাসা শিক্ষাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের দেশ ও জাতির সেবায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করার জন্য অধ্যক্ষদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে উপাচার্য মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পৃথক সভায় মিলিত হন এবং তাঁদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com