মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দূর্গোৎসব

October 21, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়  ধর্মীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

বুধবার ২১ অক্টোবর বিকেল থেকে জেলা সদরে প্রতিটি পূজা মন্ডপ থেকে মিনি ট্রাক ও পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে সমবেত হন শহরের চৌমোহনাস্থ কালী মন্দির প্রাঙ্গনে। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শঙ্খ, ঢাক ঢুলের ছন্দ আর তরুনদের গান ও নৃত্যে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে ভক্তদের আনন্দ উৎসবে। দেবীকে ভক্তি জানাতে রাস্তার দু’পাশে দর্শনার্থীরা ভীড় জমান। পরে একে একে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা মনুনদীর চাঁদনীঘাটে গিয়ে প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হয় এবারের দূর্গা উৎসব। এবছর মৌলভীবাজার জেলা ১০২২ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এদিকে পূজার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলাবাহিনী সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে।

মৌলভীবাজার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশ বলেন, “ধর্মীয় রীতিনীতি মেনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় আনন্দ-উৎসব সম্পন্ন হয়েছে। পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত প্রশাসনের সার্বিক সহযোগিতা ও সার্বজনীন সম্প্রীতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com