মৌলভীবাজারে লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ উদযাপন

October 17, 2026,

স্টাফ রিপোর্টার : লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শনিবার বিকেলে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজারের আয়োজনে বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে পুনরায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা বলেন, লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধারণ এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com