মৌলভীবাজার জেলা জমিয়তের উলামা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন, সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মাহতাব

October 15, 2026,

স্টাফ রিপোর্টার : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অধিবেশনে মাওলানা শায়খ জামিল আহমদ আনসারীকে সভাপতি, মাওলানা মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুল জব্বারকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বৎসরের জন্য ৫৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় এবং মাওলানা শায়খ জামিল আহমদ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার উলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের অধীনে মৌলভীবাজার জেলা জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবগঠিত কমিটি জেলার তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার এবং দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com