মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মা/ম/লা, জরিমানা ৯ হাজার টাকা

স্টাফ রিপোর্টার : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৯টি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বুধবার ১৪ অক্টোবর মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড ও সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহফুজুল হক অমি।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ৩টি মামলায় ৩ হাজার টাকা এবং ৯২(১) ধারায় ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৯টি মামলায় সর্বমোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো: মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশ এবং পুলিশের একটি দল।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



মন্তব্য করুন