মৌলভীবাজারে আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস-২০২৬’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৩ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিশেষ দু’র্যোগ বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে আয়োজিত বাস্তবভিত্তিক মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যা পরিস্থিতির মতো দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা ও সচেতনতামূলক কলাকৌশল প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, সচেতনতা ও পূর্বপ্রস্তুতিই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে। নিজস্ব গৃহ থেকেই এই সচেতনতা চর্চার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব।



মন্তব্য করুন