ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

October 10, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫ মামলায় সাড়ে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর মৌলভীবাজার পৌর এলাকায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ মামলায় সাড়ে ৬ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফয়সাল ইবনে ইদ্রিস।

অভিযানকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১০৯ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ ও আনসার বাহিনীর টিমের সহযোগিতায় এ অভিযানে পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত সার্বিক সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com