মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশ্ব দৃষ্টিদিবস ২০২৬ পালন

October 8, 2026,

স্টাফ রিপোর্টার : বিশ্ব দৃষ্টিদিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুগ্ম-সম্পাদক আবদুল হামিদ মাহবুব ও মতিন বক্স, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সদস্য সাব্বির আহমদ চৌধুরী, সদস্য নুরুল ইসলাম তরফদার, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান ও বেলাল আহমদসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

র‌্যালির মাধ্যমে জনসাধারণের মধ্যে চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং সময়মতো চক্ষু চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। বিশ্ব দৃষ্টিদিবসের এবারের আয়োজনের মাধ্যমে অন্ধত্ব ও দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চক্ষু সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়াও বিশ্ব দৃষ্টিদিবস উপলক্ষে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল পরিচালিত সকল ভিশন সেন্টারে পৃথকভাবে সচেতনতামূলক র‌্যালি ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের মধ্যে চক্ষু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ব দৃষ্টিদিবসের এ আয়োজন সেই চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সকলের জন্য মানসম্মত ও সহজলভ্য চক্ষু সেবা নিশ্চিত করার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com