মৌলভীবাজার শহরে মাদকবিরোধী অভিযানে ৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

November 23, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর থানাধীন কোর্টরোড, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

২২ নভেম্বর রোববার মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন :

১. মিনহাজ মিয়া (২০), পিতা-হাওলাদার, মাতা-শারমিন বেগম। বর্তমান ঠিকানা চাঁদনীঘাট (কাচ্চী ডাইন), থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: দক্ষিণ রমজানপুর, থানা: কালকিনী, জেলা: মাদারীপুর।

২. মো. হক মিয়া (৪০): পিতা: মৃত মেহের আলী, মাতা: আম্বিয়া খাতুন। বর্তমান ঠিকানা: আকিল মিয়ার ভাঙ্গারীর দোকান, থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: খয়শর, থানা: মিঠামইন, জেলা: কিশোরগঞ্জ।

৩. মো. রবিউল ইসলাম (২৪): পিতা: মৃত মাইদুল মিয়া, মাতা: শিফালী বেগম। ঠিকানা: মোস্তফাপুর (কার্টুনীবাড়ী), থানা ও জেলা: মৌলভীবাজার।

৪. মো. শরিফুল ইসলাম (৪৫): পিতা: মো. মাহাতার হোসেন, মাতা: শেফালী বেগম। বর্তমান ঠিকানা: বড়হাট (মতিন মিয়ার বাসা), থানা ও জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: করিমোল্যাপুর, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন, থানা: কোতোয়ালী, জেলা: দিনাজপুর।

৫. মো. খোকন মিয়া (২০): পিতা: মো. গেছ মিয়া, মাতা: লাহেলা বেগম। বর্তমান ঠিকানা: দিঘির পাড় (আনসার মিয়ার ভাড়াটিয়া), থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: চিতনা, থানা: নাসিরনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

৬. ছবির মিয়া (৩৫): পিতা: মৃত আলম মিয়া, মাতা: জুলেখা বেগম। বর্তমান ঠিকানা: কুসুমবাগ (মতিন ম্যানেজারের ভাড়াটিয়া), থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: ইসলামপুর, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।

৭. মো. ফয়েজ মিয়া (৩৫): পিতা: সিদ্দিক মিয়া, মাতা: মনরা। বর্তমান ঠিকানা: বড়হাট (রহিমের গ্যারেজ), থানা ও জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: দক্ষিণ সাংগর, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ।

৮. মো. সবুজ শেখ (৩৬): পিতা: মো. আতাহার শেখ, মাতা: নাসরিন বেগম। বর্তমান ঠিকানা: সাদিয়া কমিউনিটি সেন্টার এলাকা, থানা ও জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: পাতাবাড়ীয়া, থানা: মোরেলগঞ্জ, জেলা: বাগেরহাট।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবং পরবর্তীতে তাঁদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com