অসহায়দের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান, ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেয়া হবে

November 22, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের অসহায়, দুস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  এম. নাসের রহমান।

তাঁর উদ্যোগে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার প্রকৃত দুস্থ, অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে।

এ কর্মসূচির আওতায় যেসব শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হুইলচেয়ার প্রয়োজন, তাঁদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে অথবা প্রতিনিধির কাছে আবেদন জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার প্রকৃত অসহায় ও দুস্থ ব্যক্তিরা যেন এ কর্মসূচির আওতায় আসতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

পাশাপাশি নিজ নিজ এলাকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে এ তথ্য পৌঁছে দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যক্তিরা সময়মতো আবেদন করতে পারেন।

উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা এবং অসচ্ছল নারীদের সেলাই মেশিনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com