দৈনিক ইনকিলাবের রাজনগর সংবাদদাতা মো. গৌছুজ্জামানের সহধর্মিণী আর নেই

স্টাফ রিপোর্টার : দৈনিক ইনকিলাবের রাজনগর উপজেলা সংবাদদাতা এবং রাজনগর প্রেসক্লাবের সদস্য মো. গৌছুজ্জামানের সহধর্মিণী শাহ রুলি বেগম (৩০) আর নেই। শুক্রবার (২০ নভেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা রুলি বেগম কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রথম সন্তানসম্ভবা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার স্বারসপুরস্থ পৈত্রিক বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রসব বেদনা শুরু হলে মো. গৌছুজ্জামানসহ পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর এই অকাল প্রয়াণে সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য করুন