রাজনগরে জাতী বিপ্লব সংহতি দিবস পালিত

November 8, 2026,

আউয়াল কালম বেগ : যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজনগরে  ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উদযাপিত হয়েছে।

শনিবার ৭ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাজনগর  উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা হোসেন, রাজনগর  থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আজাদুর রহমান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম মুক্তাদির বিল্লাহ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭১ সালের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এক টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বিভিন্ন স্কুল মাদ্রাসাার শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com