রাজনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি আউয়াল, সাধারণ সম্পাদক সোহেল

October 31, 2026,

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের দ্বি বার্ষিক নির্বাচন ৩০ অক্টোবর শুক্রবার প্রেসক্লাব সভা কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার জন্য ক্ষমতা প্রাপ্ত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ আহমেদ ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দৈনিক খবর পত্রের রাজনগর প্রতিনিধি কে এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো: ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক সংবাদ সারাবেলার রাজনগর প্রতিনিধি কামরান আহমদ।
প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আজিজের সঞ্চালনায় বিকেল ৪ টায় ফলাফল ঘোষণা পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানি খান, রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, মোস্তাক চৌধুরী, আবু রাইয়ান শাহীন, বর্তমান সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com