বিএনপি নেত্রী নাসরিন পারভীনের মৃ/ত্যু/তে নাসের রহমানের শোক

September 29, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মরহুমা মোসাম্মাৎ নাসরিন পারভীনের মৃত্যুতে গভীর শোক ও  সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় তিনি জানান, পাঁচগাঁও নিবাসী, সাবেক চেয়ারম্যান মরহুম মণির মিয়া সাহেবের স্ত্রী মোসাম্মাৎ নাসরিন পারভীন শনিবার ভোর ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবার্তায় নাসের রহমান বলেন, মরহুমা নাসরিন পারভীন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির দীর্ঘদিনের একনিষ্ঠ ও পরিশ্রমী কর্মী ছিলেন। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপি তাঁর দীর্ঘদিনের অবদান ও কর্মকাণ্ড শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমার শোকসন্তপ্ত পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক এবং মরহুমাকে জান্নাতবাসী করার জন্য দোয়া করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com