সাংবাদিক ঝলক দত্তের সহধর্মিণীর মৃ/ত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শোক
November 12, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ঝলক দত্তের সহধর্মিণীর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। এছাড়াও রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রতিবেশীরা শোক প্রকাশ করেছেন।
ঝলক দত্তের স্ত্রী দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১২ নভেম্বর রাত ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ১২টায় বৈদ্যবাড়ি রোডস্থ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।



মন্তব্য করুন