শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

November 12, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং ঝরে পড়া রোধে শ্রীমঙ্গলে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ১০টায় উপজেলার বিষামণি উচ্চ বিদ্যালয়ে বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৬০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল এবং ২২০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেরিন চা বাগানের ডিজিএম সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভিন এবং কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কারামা সলিডারিটি (বেলজিয়াম)-এর জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ।

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল একটি ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিক স্কেল, একটি পানির বোতল ও একটি ক্লিপবোর্ড। এছাড়া ৬০ জন ছাত্রীকে বাইসাইকেলের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পাঠদানের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করার পাশাপাশি ঝরে পড়ার হার কমাতেও সহায়ক হবে। তিনি শিক্ষার প্রসারে কারামা সলিডারিটির এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com