রাজনগরে তারাচং জামেয়া আসহাবিয়া হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল, অতিথি মুফতি আবুল হাসান এমপি

November 2, 2026,

স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান তারাচং জামেয়া আসহাবিয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ২ নভেম্বর এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিনম্র আহ্বান জানানো হয়েছে। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রখ্যাত ওলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান পেশ করবেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com