মৌলভীবাজারে ৭ নভেম্বর পালন উপলক্ষে নির্ধারিত স্থান মেয়র চত্বর

November 3, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ৭ নভেম্বর পালন উপলক্ষে নির্ধারিত স্থান পরিদর্শন করলেন জেলা বিএনপি নেতৃবৃন্দরা। সোমবার ২ নভেম্বর দুপুরে শহরের মেয়র চত্বর স্থানটি নিধারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব ইজদানী ইমরান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমুখ।

পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এছাড়াও মৌলভীবাজার জেলার সকল জাতীয় সংসদ সদস্যবৃন্দ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

৭ নভেম্বর উপলক্ষে গঠিত সাজসজ্জা কমিটির আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে স্মরণীয় ও বর্ণাঢ্য করে তুলতে শহরের প্রধান প্রধান সড়ক, মোড় ও অনুষ্ঠানস্থলগুলোতে আকর্ষণীয় সাজসজ্জার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব দ্রুতই সাজসজ্জার সব কাজ চূড়ান্ত করা হবে।

নেতৃবৃন্দ আরও জানান, দিবসটি অত্যন্ত গুরুত্ব ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com