মৌলভীবাজারে সুরের আকাশে বিশেষ পরিবেশনায় ‘হেমন্ত বরণ আনন্দ সন্ধ্যা’ অনুষ্ঠিত

November 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সুরের আকাশে বিশেষ পরিবেশনায় ‘হেমন্ত বরণ আনন্দ সন্ধ্যা’।

শনিবার ৩১ অক্টোবর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সুরের ভেলা আয়োজিত মনোজ্ঞ ‘হেমন্ত বরণ আনন্দ সন্ধ্যা’ সাংস্কৃতিক অনুষ্ঠান গান ও সুরে মুখরিত হয়ে ওঠে। সংগীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। একের পর এক শিল্পী শ্রেয়া কন্ঠে ও সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সংগীত পরিবেশন করেন মৌলভীবাজারের গুণী শিল্পী ও রাজনীতিবিদ নুরুল ইসলাম সেলন। ভারত-বাংলাদেশ দুই শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা হেমন্তের এই সন্ধ্যাটিকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

নানা বয়সি সংস্কৃতিপ্রেমী ও শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও মৌলভীবাজারের সংস্কৃতিমনা মানুষদের জন্য এমন মানসম্মত নান্দনিক আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com