এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে সাংবাদিক পুত্র মেহরাবের গোল্ডেন জিপিএ ফাইভ লাভ

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে “সিলেট এমসি কলেজ” থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে মেহরাবুল ইসলাম। মেহরাব মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জুড়ী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি-স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম ও সরকারি শিক্ষিকা শিল্পী আক্তার দম্পতির ছেলে।
উল্লেখ্য, মেহরাব বিএএফ শাহীন কলেজ শমশেরনগর থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেছিল। এছাড়া মেহরাব ৫ম শ্রেণিতে জুড়ী উপজেলায় প্রথম স্থান অর্জন সহ সরকারি বেসরকারি বৃত্তি ছাড়াও দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন মেধা বৃত্তি পরীক্ষায় সাফল্য দেখিয়েছে। ভালো ফলাফলের পিছনে কলেজের শিক্ষক, মা-বাবা সহ সকল শিক্ষকদের অবদানের কথা বলেছেন। ভবিষ্যতে যাতে লেখাপড়া শেষ করে ভালো মানুষের পাশাপাশি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে পারে সে লক্ষ্যে সকলের দোয়া চেয়েছেন।



মন্তব্য করুন