জুড়ীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রথম পুরস্কার দাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার দপ্তর সম্পাদক

আব্দুর রব : জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, জাতীয় ক্রীড়াসংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পৃষ্টপোষক ও প্রথম পুরস্কার দাতা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থিত ফ্রান্স ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র দপ্তর সম্পাদক পলাশ সেন।
জিয়া পরিবারের আবেগঘন ও ঐতিহাসিক স্মৃতির নামে আয়োজিত টুর্নামেন্টের সর্বোচ্চ আকর্ষণ পৃষ্টপোষক ও প্রথম পুরস্কার দাতার গুরুত্বপূর্ণ স্থানে পতিত আওয়ামী লীগের অন্যতম দোসরের নাম থাকায় স্থানীয় ত্যাগী নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জুড়ী ‘ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’ জুড়ী মিনি স্টেডিয়ামে এই ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টের প্রধান উপদেষ্ঠা করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং নিবার্হী উপদেষ্ঠা করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে। আগামী ১৫ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনের তারিখ ঘোষণা করে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্ষুব্দ নেতাকর্মীরা বলেন, জুড়ীতে কি জাতীয়তাবাদী ক্রীড়া সংগঠকের এতই দৈন্যতা দেখা দিয়েছে, জিয়া পরিবারের সদস্য জাতীয় ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের অর্থদাতা ও প্রথম পুরস্কার দাতা গণতন্ত্র হরণকারি, হাজার হাজার ছাত্র-জনতার হত্যাকারি আওয়ামী লীগের অন্যতম দোসর ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশনের’ প্রভাবশালী এক নেতাকে বেছে নিতে হল। তারা ক্ষোভের সাথে বলেন, ‘আসলে বিএনপির কিছু নেতা বিভিন্নভাবে ফাসিস্টদের পুনর্বাসনের মিশনে নেমেছেন। যার প্রভাব পড়বে আগামি স্থানীয় নির্বাচনে’।



মন্তব্য করুন