গিয়াসনগর বিএনপির সম্পাদক শামীমকে অব্যাহতি, দায়িত্বে মিলাদ

স্টাফ রিপোর্টার : দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার সদর উপজেলার অন্তর্গত ১২নং গিয়াসনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মীর মো: শামীমকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে তাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলা শাখার সদস্য পদ থেকেও স্থগিত করা হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সদর উপজেলা শাখা, মৌলভীবাজার-এর কার্যালয় থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ১২নং গিয়াসনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মিলাদ হোসেনকে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এবং সভাপতি মো: মজিব রহমান মজনু স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য সংশ্লিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন