রাজনগরে জীববৈচিত্র‍্য সংরক্ষণে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

November 3, 2026,

আউয়াল কালাম বেগ : রাজনগরে উত্তরভাগ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মেছো বিড়াল বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণে জনসচেতনতামূলক আলোচনা সভা।

২ নভেম্বর সোমবার বন অধিদপ্তরের সহযোগিতায় এবং ক্রিয়েটিভ কনজারভেশন আ্যালায়েন্সের প্রচারে উত্তরভাগ ও ইন্দানগর চাবাগান কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উত্তরভাগ চা বাগানের উপব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উত্তরভাগ  ইউনিয়নের চেয়ারম্যান জিগেন্দ্র সরকার চঞ্চল। বক্তব্য রাখেন, উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের সিনিয়র ম্যানাজার লোকমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহমেদ ও জিতু মিয়া, ক্রিয়েটিভ কনজারভেশন আ্যালায়েন্সের ম্যানাজার শিমুল নাথ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও সাংবাদিক  আব্দুল আজিজ  প্রমুখ।

বক্তারা বলেন, বন্যপ্রাণী জলাভূমি জীববৈচিত্র পরিবেশের  ভারসাম্য রক্ষায় বিষেশ ভূমিকা রাখে। বন্যপ্রানীকে সুরক্ষা দেয়া সকলের প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com