রাজনগরে পৃথক ঘটনায় দুজনের মৃ/ত্যু

শংকর দুলাল দেব : রাজনগরে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন প্রাইভেট কারের চাপায় সুধাময় দেব (৫৫) নামে সিএনজি চালক ও মাছ ধরতে গিয়ে উদনাছড়ায় আব্দুল কাইয়ূম (২২) নামে অপরজন পানিতে ডুবে নিহত হয়েছেন। সড়ক দূর্ঘটনায় সিএনজিতে থাকা অপর দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভতি করা হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা নামক এলাকায় ও অপরটি সদর ইউনিয়নের উদনাছড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার থেকে রাজনগরগামী একটি সিএনজি (মৌলভীবাজার থ-১২-৪৯০১) ও মৌলভীবাজার মুখি একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রা-গ-১৩-৫৯৬৭) মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ও এর দুজন আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। আতদের মধ্যে সিএনজি চারক রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের সুধু দেবকে (৫৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য এম্বুলেন্সে তুলার পরপরই তিনি মারা যান।
এদিকে রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) মাছ ধরার জন্য দুই সহপাটিসহ বাড়ির পাশে উদনাছড়ায় যায়। দুপুর দেড়টার দিকে জাল দিয়ে মাছ ধরার সময় পানির নিচে তলিয়ে যায়। পরে তার সাথে থাকা অপর দুজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানির নিচে হইতে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন থেকে খিচুনি রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তার শরীরে খিচুনি সৃষ্টি হয়ে নিস্তেজ হয়ে পড়তো।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, এক্সিডেন্টের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে রয়েছে।



মন্তব্য করুন