রাজনগরে বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আউয়াল কালাম বেগ : রাজনগর উপজেলা বিএনপির নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৪ অক্টোবর সন্ধ্যায় রাজনগরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আব্বাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এমপি নাসের রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও হেলু মিয়া এবং মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু।
অনুষ্ঠানে নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির নেতাদের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি এমপি নাসের রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাজনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন