কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
November 19, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমেদ খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেনের নেতৃত্বে কমলগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক অংশ নেন।



মন্তব্য করুন