বড়লেখায় নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব নেই

November 19, 2026,

আব্দুর রব : বড়লেখায় নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের ডাকা ১৯ নভেম্বর বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। সড়কে যানবাহন চলাচল, সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ব-ঘোষিত বার্ষিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। উপজেলার কোথাও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের কোনো নেতাকর্মী কিংবা সমর্থকদের লকডাউন কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

সরেজমিনে বড়লেখা পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকতে দেখা গেছে। কেনাকাটা চলেছে সাধারণ দোকানপাট থেকে মার্কেট ও বিপনী বিতানগুলোতে। তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনচলাচল কিছুটা কম ছিল। আঞ্চলিক মহাসড়কে চলেছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রসা শিক্ষা প্রতিষ্টানে চলছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। কোথাও নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচির কোনো কার্যক্রম চোঁখে পড়েনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com