বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

November 16, 2026,

আব্দুর রব : বড়লেখায় খেলাধুলা চর্চা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর উদ্যোগে ১৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য দেন জহরত আদিব চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারি সাবেক ছাত্রদল নেতা দেওয়ান উসামা চৌধুরী।

ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরণের সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মুজিব রাজা চৌধুরী ও আব্দুল মইদ চৌধূরী, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com