শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি দুলাল, সম্পাদক মিছির নির্বাচিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন চট্র-১২২৩ এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিছির আলী।
রোববার ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে দেলোয়ার হোসেন দুলাল চেয়ার প্রতীক নিয়ে ১০৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রার্থী শামীম হাসান টুলু (আনারস) ২১০ ভোট এবং মোহাম্মদ আলী (ছাতা) প্রতীক নিয়ে ২০৬ ভোট পেয়েছেন।
কার্যকরী সভাপতি মো. তাজু (বাস) প্রতীক ৮২৩ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৫ ভোট।
সহসভাপতি মো. ইকবাল হোসেন (গরুরগাড়ি) প্রতীক নিয়ে ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু মিয়া (ফ্যান) প্রতীক ২৭৩ ভোট, মোস্তফা হোসেন মিটু (কাপ-পিরিচ) ২২৪ ভোট এবং আব্দুল আহাদ সাজু পেয়েছেন ১৩০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মিছির আলী (মোরগ) প্রতীক নিয়ে ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইছুব মিয়া (ফুটবল) প্রতীক নিয়ে ৪৬৩ ভোট, মো. আমজাদ আলী (মই) প্রতীক নিয়ে ১৭৯ ভোট, অর্জুন দাস (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ১৭৮ ভোট এবং কাজী শাহজাহান (আম) প্রতীক নিয়ে পেয়েছেন ১২ ভোট।
সহ-সম্পাদক পদে মাসুক মিয়া (তালাচাবি) প্রতীক নিয়ে ৫০৫ ভোট এবং আল-আমিন (মোমবাতি) প্রতীক ৪৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন রাসেল (হাতি) প্রতীক নিয়ে ৪৩৭ ভোট এবং সৈকত মিয়া (রিকসা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫০ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক মো. আহাদ মিয়া (চশমা) প্রতীক নিয়ে ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন আহমেদ (বাঘ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৮ ভোট, আবুল হোসেন আবু (মিনার) প্রতীক ২৬০ ভোট ও ছনর মিয়া (হাঁস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৯১ ভোট।
সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (ডাব) প্রতীক নিয়ে ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জিল্লু মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৯ ভোট, মো. আলী বদর (মাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৮ ভোট।
দপ্তর সম্পাদক পদে মো. চয়ন মিয়া (ময়ূর) প্রতীক নিয়ে ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দুলাই মিয়া (কলস) প্রতীক নিয়ে ৪৭৮ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে মো. সোহেল মিয়া (সিএনজি) পদে ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার মিয়া (টিভি) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভোট।
কার্যকরী সদস্য পদে ৩জন নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সালাম (বন্দুক) প্রতীক নিয়ে ৬৪৬ ভোট, মো. শামীম (কবুতর) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৮ ভোট এবং জয়নাল মিয়া (সেলাইমেশিন) প্রতীক নিয়ে ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন ১৫ নভেম্বর রোববার অনুষ্ঠিত হলেও ভোট গননা জটিলতার কারণে ১৬ নভেম্বর সোমবার সকাল ৮টায় ফলাফল ঘোষণা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শাহআলম দীপু।
এসময় জেলা সভাপতি মো. ইলিয়াস মিয়াসহ জেলা কমিটির এবং শ্রীমঙ্গল উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোটাররা।



মন্তব্য করুন