এসআরবি-৯ এর অভিযানে ধ/র্ষ/ণ মা/ম/লায় ওয়ারেন্টভুক্ত পলাতক আ/সা/মি  ‘তামিম হোসেন’ গ্রে/ফতা/র

November 14, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন/দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ (সিপিসি-২)।

১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শ্রীমঙ্গল সিএনজি স্ট্যান্ডের সামনে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির নাম তামিম হোসেন (৩০)। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষণাবন্দ (পূর্ব বটিয়া পাড়া) এলাকার চুনু মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, শ্রীমঙ্গল থানার মামলা নম্বর- ২১, তারিখ- ১৭/১১/২০২২ খ্রিষ্টাব্দ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধনি/২০২০)-এর ৭/৯(১) এবং জিআর নম্বর- ৩৩৭/২২ মূলে তামিম হোসেন দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে জীবনযাপন করছিলেন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com