জুড়ীতে প্রত্যয় উন্নয়ন সংস্থা প্রশান্তি প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

November 14, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে প্রত্যয় উন্নয়ন সংস্থা প্রশান্তি ইউকে প্রকল্পের আওতায় মা ও শিশুর স্বাস্থ্য সেবা উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ নভেম্বর সন্ধ্যায় জুড়ী ভবানীগঞ্জ বাজার কলেজ রোডস্থ আমিরী শপিং মলের ২য় তলায় প্রশান্তি হেলথি লিভিং সেন্টার এবং মা ও শিশু পরিচর্যা ক্লিনিক মিলনায়তনে প্রত্যয় উন্নয়ন সংস্থা প্রশান্তি প্রকল্পের আয়োজনে মা ও শিশুর স্বাস্থ্য সেবা উন্নয়নে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রশান্তি ফ্রেন্ড’স অব কমিউনিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রশান্তি ইউকে ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন লীলু কুলসুমা আহমেদ, প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, প্রশান্তি ইউকের ডেভেলপমেন্ট কনসালটেন্ট ড. এ কে এম মুমিন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রশান্তি হেলথি লিভিং সেন্টারের ম্যানেজার মো: খায়রুজ্জামান খান, প্রজেক্ট অফিসার মোঃ লুৎফুর রহমান, প্রশান্তি ফ্রেন্ড’স অব কমিউনিটির সদস্য জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক কন্দর্প চন্দ্র চন্দ, প্রশান্তি ফ্রেন্ড’স অব কমিউনিটির সদস্য সাংবাদিক মোঃ শাহা আলম, প্রশান্তি ফ্রেন্ড’স অব কমিউনিটির জেনারেল মেম্বার ব্যবসায়ী ফজলুর রহমান, সদস্য ব্যবসায়ী ফাহাদ আহমদ সহ অনেকেই।

মতবিনিময় সভায় প্রশান্তি ইউকে ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন লীলু কুলসুমা আহমেদ বলেন, প্রশান্তি জুড়ী উপজেলায় দীর্ঘদিন থেকে হতদরিদ্র মায়েদের বিনামূল্যে গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে প্রশান্তি জুড়ী উপজেলার কয়েক হাজার হতদরিদ্র মায়ের বিনামূল্যে নরমাল ডেলিভারি করে সমগ্র বাংলাদেশে সাড়া ফেলেছে। এ ধরনের মহতী কাজ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রশান্তির চেয়ারপার্সন লিলু কুলসুমা আহমেদ।

এসময় তিনি আরো বলেন, প্রশান্তি হেলথি লিভিং সেন্টার এবং মা ও শিশু পরিচর্যা ক্লিনিকের স্থায়ী ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে কলেজ রোডে একটি জায়গা ক্রয় করা হয়েছে। খুব তাড়াতাড়ি ভবনের কাজ শুরু হবে। গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জুড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ “শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা” হিসেবে প্রশান্তি হেলথি লিভিং সেন্টারকে অ্যাওয়ার্ড প্রদান করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com