জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ

বড়লেখা প্রতিনিধি : জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১১ নভেম্বর বুধবার রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ মোকামটিলা বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১২ নভেম্বর রাতে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৬ নম্বর সাগরনাল ইউনিয়নধীন শ্মশানঘাট নামক এলাকায় অভিযানটি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মো: আতাউর রহমান সুজন জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন