আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

November 14, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জুড়ী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অন্যায় ও নৈরাজ্য বরদাশত করা হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ বলেন, আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সোচ্চার রয়েছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম এবং জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজান আলী।

যুবদল জুড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফয়ল আহমদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান আহমদ, শ্রমিক দলের মোস্তাকিন আহমদ, যুবদল নেতা তোফায়েল আহমেদ, শামিম আহমদ, হাবিবুর রহমান, আব্দুর রহিম ও শাহ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল জব্বার, আরাফাত আহমদ, মনসুর আহমদ, কামাল, জালাল আহমদ, মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশগ্রহণকারীরা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com