বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

November 8, 2026,

আব্দুর রব : বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গনী দলীয় নেতাকর্মীর সমর্থনের জানান দিলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপি আয়োজিত জেলা সদরে অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে নিজ নির্বাচনি এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর গাড়ি বহর নিয়ে অংশগ্রহণ অনেকের নজর কেড়েছে।

বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনীকে সামনে রেখে বিপুল সংখ্যক নেতাকর্মীরা স্বতঃস্ফুর্ত মিছিল সহকারে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ তার প্রতি তাদের সমর্থনেরই জানান দিলেন।

উল্লেখ্য মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান এমপি। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com