রান্নাঘরে লুকিয়ে ছিল বিষধর শঙ্খিনী, অল্পের জন্য রক্ষা

November 19, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে রান্নাঘরে থালাবাসনের সেলফে লুকিয়ে ছিল বিষধর শঙ্খিনী সাপ। পরিবারের সদস্যদের চোখে পড়াতে বিপদের হাত থেকে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর আটঘর বস্তিতে রফিক মিয়া নামের এক ব্যক্তির রান্নাঘরে থালা-বাসন রাখার সেলফের ভেতরে একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে রফিক মিয়া সাপটিকে উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্ধার করা সাপটি শঙ্খিনী সাপ, যা বাংলাদেশের অত্যন্ত বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম। সময়মতো চোখে পড়ায় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com