লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের ভৈরববাজার এলাকায় সড়কের পাশে রাখা গাছের নিচ থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার ১৮ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার জামে মসজিদের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের মহাসড়কের পাশে ফেলে রাখা গাছের নিচে সাপ দেখতে পেয়ে স্থানীয়রা সাপটিকে উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে এবং বনবিভাগ কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এবং এবং বনবিভাগের ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচ থেকে বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারের পর দেখা যায় সাপটির গায়ে গাড়ির চাকার দাগ রয়েছে। তিনি ধারণা করছেন সাপটি রাস্তা পারাপারের সময় হয়তো গাড়ির নিচে পড়ে আহত হয়ে এখানে আশ্রয় নিয়েছিল। উদ্ধার শেষে অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন