মৌলভীবাজারে রিকশা শ্রমিক খু/নের ঘটনায় শ্রমিক ইউনিয়নের ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

November 18, 2026,

স্টাফ রিপোর্টার : গত ১৬ নভেম্বর রাত ১২ টার দিকে মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকায় দুর্বৃত্তরা মো: হাবিবুর রহমান নামের একজন রিকশা শ্রমিককে খু/ন করে তার রিকশার ব্যাটারিসহ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় রিকশা শ্রমিকদের মাঝে আতঙ্ক ও তীব্র ক্ষোভে সৃষ্টি হয়েছে বলে জানিয়ে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এক বিবৃতিতে অবিলম্বে খু,নীদের  দৃষ্টান্তমূলক শাস্তি ও সড়কে চলাচলের সময় রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া ১৮ নভেম্বর গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে শহরে রিকশা শ্রমিকরা প্রায়শই দুর্বৃত্তদের দ্বারা চুরি, ছিনতাই ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। যার সর্বশেষ শিকার হয়ে মো: হাবিবুর রহমান নামের এই রিকশা শ্রমিককে দুর্বৃত্তদের হাতে নৃশং/সভাবে খু/ন হতে হয়। গত ১৬ নভেম্বর রাতে যাত্রী সেজে দুই জন দুর্বৃত্ত শহরের বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘুরাঘুরি করে এবং রাত ১২ টার দিকে শহরতলীর সোনাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে খুন করে ব্যাটারি খোলে পালিয়ে যায়। পরদিন ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় শহরের রিকশা শ্রমিকদের আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে রিকশা শ্রমিক মো: হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সড়কে চলাচলের সময় রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। নিহত মো: হাবিবুর রহমান মৌলভীবাজার শহরের শিমুলতলা এলাকায় বসবাস করতো। সম্প্রতি সে কিস্তিতে একটা রিকশা কিনে জীবিকা নির্বাহ করছিল।

উল্লেখ্য জন্ম নিবন্ধন সূত্রে জানা যায় নিহত মো: হাবিবুর রহমানের স্থায়ী ঠিকানা শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোড এলাকায় এবং তাঁর পিতার নাম মো: সাফিক মিয়া।

১৮ নভেম্বর দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত মো: হাবিবুর রহমানের মরদেহ  পরিবারের নিকট হস্তান্তর করা  হয়। একই দিন বাদ আছর প্রয়াত  মো: হাবিবুর রহমানের  জানাজা শেষে তাঁকে মোকামবাজারস্থ গোরস্থানে কবর দেওয়ার কথা জানা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com