মৌলভীবাজারে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ফলাফল ও বিটার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

November 18, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তোহিদুজ্জামান পাভেল।

সেমিনারে অর্থনৈতিক শুমারির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান অফিসার আশফাকুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com