মৌলভীবাজার সদর হাসপাতালে বিপুল পরিমাণে পান, জর্দা ও চুনের কৌটা জব্দ
November 18, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রুগীর স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণে পান, জর্দা ও চুনের কৌটা জব্দ করে তা নষ্ট করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বসে বসে স্বজনরা পান চিবিয়ে যত্রতত্র পানের পিক ফেলে হাসপাতালের পরিবেশ নষ্ট করে দেওয়ার কারনেই হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করেন।
১৮ নভেম্বর বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত এ অভিযান চলে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রণয় কান্তি দাস জানান, হাসপাতালে রোগীর সাথে আসা আত্মীয় স্বজনদের নিয়ন্ত্রণে রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সবসময় অব্যহত আছে এবং থাকবে।




মন্তব্য করুন