রাজনগরে সিএনজি আটোরিক্সা চালক হ/ত্যার দায়ে ৬ জনের যাব/জ্জীবন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগরে সিএনজি আটোরিক্সা ছিন/তাই করে চালক মোছাব্বিরকে হ/ত্যা করার দায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার ১৮ নভেম্বর দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো: সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃ/ত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের বশির আহমদের ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া এবং চমজক লতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন। এ ছাড়া পলাতক অবস্থায় যাবজ্জীবন দ/ণ্ডপ্রাপ্ত আ/সামিরা হলেন- বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু এবং কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া। তাদের প্রত্যেকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের জেল দেয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর সংঘটিত হ/ত্যা মা/মলায় মোট আ/সামি ছিলেন ৬ জন। রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে সিএনজি চালক মোছাব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বের হন। তাঁর গাড়ির নম্বর ছিল মৌলভীবাজার-থ-১১-১২৬০। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোন পরে বন্ধ পাওয়া যায়।
পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ থানাধীন শমশেরনগরের পি অ্যান্ড এস ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনীর আওতাধীন আকাশী বাগানে একটি ম/রদে/হ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ম/রদে/হটি সিএনজি চালক মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় সিএনজির মালিক ও রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃ/ত এরশাদ খানের ছেলে ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজনগর থানায় ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর মামলা নং- ০৬ দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী সাইফুর রহমান বলেন, উনারা ন্যায় বিচার থেকে বঞ্চিত উচ্চ আদালতে আপিল করবেন।
দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পেয়েছে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক।



মন্তব্য করুন