জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রীমঙ্গলের মো. ইসমাইল হোসেন

সাইফুল ইসলাম : জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান মো. ইসমাইল হোসেন। সম্প্রতি ঘোষিত এই কেন্দ্রীয় কমিটিতে হুমায়ুন আহমেদ তালুকদার সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গুরুত্বপূর্ণ এই কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সহ-সভাপতি ইসমাইল হোসেন।
নিজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে তিনি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। দেশনায়ক তারেক রহমান ও দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তিনি বিশেষভাবে স্মরণ করেন তাঁর রাজনৈতিক অভিভাবক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও অবদানের ফলেই তিনি আজকের এই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পেরেছেন বলে উল্লেখ করেন।
মো. ইসমাইল হোসেন আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আজীবন জনগণের অধিকার আদায় ও কল্যাণে রাজনীতি করে গেছেন। আগামী দিনেও দলের নীতি ও আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চান তিনি।



মন্তব্য করুন