মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল জেলা পরিষদ

November 19, 2026,

স্টাফ রিপোর্টার : দুঃস্থ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পরিষদ।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরে ৩২০ জন উপকারভোগীর মাঝে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকার এ অনুদান দেওয়া হয়।

জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকার।

অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদের এ ধরনের মানবিক উদ্যোগে উপকারভোগী ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com