বড়লেখায় ৪ মা/ম/লায় ৩ বছর ৬ মাসের সা/জাপ্রাপ্ত পলাতক আ/সামি গ্রেফ/তার
November 17, 2026,

স্টাফ রিপোর্টার : বড়লেখা থানা পুলিশের অভিযানে ৪টি মামলায় ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: আছকর আলীকে গ্রেফতার করা হয়েছে।
১৬ নভেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার এসআই মো: শফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত আছকর আলী বড়লেখা থানাধীন সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলায় পৃথকভাবে ১ বছর, ১ বছর, ১ বছর ও ৬ মাসসহ মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। গ্রেফতারের পর তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন