সাবেক এমপি এম শাহীনের বিরুদ্ধে কুলাউড়ায় মা/ম/লা

November 17, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল।

মঙ্গলবার ১৭ নভেম্বর মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান। তিনি বলেন ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেন। এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিরোধীদলের নেতাকর্মীদের একাধিক মামলার আসামী করে হয়রানি করার অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একাধিকবার দল পরিবর্তন করে নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি দেশে ফিরে নতুন করে আবারও জামায়াত, এনসিপি ও বিএনপিতে যোগ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

এদিকে এম এম শাহীনকে দ্রুত গ্রেফতার ও নতুন করে রাজনৈতিক কোনো দলে প্রশ্রয় না দিতে হুশিয়ারি জানিয়ে  কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কুলাউড়া উপজেলা ছাত্রদল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com